• অক্রিয়াপদ
শব্দ নং 599

مِيقَاتُ / مَوَاقِيتُ

(মীকাত / মাওয়া-কীত)

অর্থ

নির্দির্ষ্ট, নির্ধারিত সময়

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

বার

আয়াতের অর্থ

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ 2:189 তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে; বলুন, ‘তা হচ্ছে মানুষের সময় নির্ধারণ এবং হজের জন্য।’

وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً 7:142 আর আমি তা পূর্ণ করেছিলাম আরও দশ দিয়ে; অতঃপর তার রবের নির্ধারিত চল্লিশ রাতের মেয়াদ পূর্ণ হলো।

وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ 7:143 আর মুসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে বলল, ‘হে আমার রব! আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখব।’

وَاخْتَارَ مُوسَىٰ قَوْمَهُ سَبْعِينَ رَجُلًا لِمِيقَاتِنَا 7:155 আর মুসা তার সম্প্রদায় হতে আমার নির্ধারিত সময়ের জন্য সত্তর জন লোক মনোনীত করল।

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ 26:38 অতঃপর জাদুকরদের একটি নির্দিষ্ট দিনের নির্ধারিত সময়ে একত্র করা হলো।

إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ 44:40 নিশ্চয়ই ফায়সালার দিনটি তাদের সবার জন্য নির্ধারিত সময়।

لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ 56:50 অবশ্যই সবাই একত্র হবে একটি নির্দিষ্ট দিনের নির্ধারিত সময়ে।

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا 78:17 নিশ্চয়ই ফায়সালার দিনটি সময় নির্ধারিত রয়েছে।