• অক্রিয়াপদ
শব্দ নং 351

نَعِيم

(না’ঈম)

অর্থ

সুখকর, আনন্দ, স্বাচ্ছন্দ্য

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

১৭ বার

আয়াতের অর্থ

لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأَدْخَلْنَاهُمْ جَنَّاتِ النَّعِيمِ 5:65
আমরা তাদের অপরাধসমূহ মাফ করে দিতাম এবং তাদেরকে পরম সুখের জান্নাতে প্রবেশ করাতাম।
لَهُمْ فِيهَا نَعِيمٌ مُقِيمٌ 9:21
সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী সুখ ও ভোগবিলাস।
تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ 10:9
তাদের নিচ দিয়ে জান্নাতে সুখসমৃদ্ধ উদ্যানসমূহে নদী প্রবাহিত হবে।
فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي جَنَّاتِ النَّعِيمِ 22:56
অতএব, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারা থাকবে সুখসমৃদ্ধ জান্নাতে।
وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ 26:85
এবং আমাকে করো সেই জান্নাতুল নাঈমের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত।
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ 31:8
নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে সুখসমৃদ্ধ জান্নাতসমূহ।
فِي جَنَّاتِ النَّعِيمِ 37:43
সুখসমৃদ্ধ জান্নাতসমূহে।
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ 52:17
নিশ্চয়ই পরহেজগাররা থাকবে জান্নাতসমূহে ও সুখ-সম্ভোগে।
فِي جَنَّاتِ النَّعِيمِ 56:12
সুখসমৃদ্ধ জান্নাতসমূহে।
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ 56:89
(তাদের জন্য থাকবে) প্রশান্তি, সুগন্ধি ও সুখসমৃদ্ধ জান্নাত।
إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ 68:34
নিশ্চয়ই পরহেজগারদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে সুখসমৃদ্ধ জান্নাতসমূহ।
أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ 70:38
তাদের প্রত্যেকেই কি আশা করে যে, সে সুখসমৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে?
وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا 76:20
আর যখন তুমি সেখানে তাকাবে, তখন দেখবে সুখ-সম্ভোগ ও বিশাল রাজত্ব।
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ 82:13
নিশ্চয়ই সৎকার্যশীলরা থাকবে সুখ-সম্ভোগে।
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ 83:22
নিশ্চয়ই সৎকার্যশীলরা থাকবে সুখ-সম্ভোগে।
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ 83:24
তুমি তাদের মুখমণ্ডলে দেখতে পাবে সুখ-সম্ভোগের দীপ্তি।
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ 102:8
তারপর সেদিন অবশ্যই তোমাদেরকে সুখ-সম্ভোগ (নেয়ামত) সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।