• ক্রিয়াপদ
শব্দ নং 121

نَفَعَ

(নাফা’আ)

অর্থ

উপকার দেওয়া/করা

শব্দমূল

ن ف ع

ক্যাটাগরি

I

কুরআনে এসেছে

৩১ বার

আয়াতের অর্থ

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ 2:102
তারা এমন কিছু শিখত যা তাদের ক্ষতি করত, উপকার করত না।
وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنْصَرُونَ 2:123
তার কাছ থেকে কোনো প্রতিদান গ্রহণ করা হবে না, তার জন্য সুপারিশও কাজে আসবে না এবং তারা সাহায্যও পাবে না।
وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ 2:164
এবং নৌযানসমূহ যা মানুষের উপকারের জন্য সমুদ্রের বুকে চলাচল করে।
قَالَ اللَّهُ هَٰذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ 5:119
আল্লাহ বলবেন, আজ সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে।
قُلْ أَنَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا 6:71
বল, আমরা কি আল্লাহকে ছেড়ে তাদেরকে ডাকবো, যারা আমাদের না উপকার করতে পারে, না ক্ষতি করতে পারে?
يَوْمَ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ 6:158
যেদিন তোমার রবের কিছু নিদর্শন আসবে, সেদিন কোনো প্রাণীর ঈমান তার কোনো উপকারে আসবে না যদি সে এর আগে ঈমান না আনে।
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ 10:18
তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করে যা তাদের ক্ষতি করে না, আবার উপকারও করে না।
فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ 10:98
কেন কোনো জনপদ ঈমান আনল না যার ফলে তাদের ঈমান তাদের উপকারে এল, ইউনুসের কওম ছাড়া।
وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ 10:106
আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকো না, যে তোমার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না।
وَلَا يَنْفَعُكُمْ نُصْحِي إِنْ أَرَدْتُ أَنْ أَنْصَحَ لَكُمْ 11:34
আমি তোমাদের উপদেশ দিতে চাইলে-ও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না।
أَكْرِمِي مَثْوَاهُ عَسَىٰ أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا 12:21
তার আবাসস্থলকে সম্মান দাও, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব।
وَأَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ 13:17
কিন্তু যা মানুষের উপকার করে, তা-ই পৃথিবীতে টিকে থাকে।
يَوْمَئِذٍ لَا تَنْفَعُ الشَّفَاعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَرَضِيَ لَهُ قَوْلًا 20:109
সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, শুধুমাত্র যার জন্য রহমান অনুমতি দেবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন।
قَالَ أَفَتَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْئًا وَلَا يَضُرُّكُمْ 21:66
সে বলল, তোমরা কি আল্লাহ ছাড়া তাদের উপাসনা করছ, যারা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না?
يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُ وَمَا لَا يَنْفَعُهُ 22:12
সে আল্লাহ ছাড়া তাদেরকে ডাকে, যারা তার কোনো ক্ষতি করতে পারে না, আবার কোনো উপকারও করতে পারে না।
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ 25:55
তারা আল্লাহ ছাড়া তাদের উপাসনা করে, যারা তাদের কোনো উপকার করে না, ক্ষতিও করে না।
أَوْ يَنْفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ 26:73
তারা কি তোমাদের উপকার করতে পারে, বা ক্ষতি করতে পারে?
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ 26:88
সেদিন ধন-সম্পদ ও সন্তানসন্ততি কোনো উপকারে আসবে না।
لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا 28:9
তাকে হত্যা করো না; সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তানরূপে গ্রহণ করব।
فَيَوْمَئِذٍ لَا يَنْفَعُ الَّذِينَ ظَلَمُوا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ 30:57
সেদিন অত্যাচারীদের অজুহাত কোনো কাজে আসবে না এবং তাদেরকে তওবা করার সুযোগও দেওয়া হবে না।
قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِينَ كَفَرُوا إِيمَانُهُمْ وَلَا هُمْ يُنْظَرُونَ 32:29
বল, বিজয়ের দিনে অবিশ্বাসীদের ঈমান তাদের উপকারে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না।
قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ 33:16
বল, তোমাদের পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না, যদি তোমরা মৃত্যুর বা হত্যার হাত থেকে পালাও।
وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ 34:23
তাঁর কাছে সুপারিশ কোনো কাজে আসবে না, তবে তার জন্য যাকে তিনি অনুমতি দেবেন।
يَوْمَ لَا يَنْفَعُ الظَّالِمِينَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ 40:52
সেদিন জালেমদের অজুহাত কোনো কাজে আসবে না; তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে নিকৃষ্ট আবাস।
فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا 40:85
যখন তারা আমাদের শাস্তি প্রত্যক্ষ করল, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারে এলো না।
وَلَنْ يَنْفَعَكُمُ الْيَوْمَ إِذْ ظَلَمْتُمْ أَنَّكُمْ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ 43:39
আজ তোমাদের জুলুম করার কারণে তোমাদেরকে কোনো উপকার দেবে না এই যে তোমরা সবাই একসাথে শাস্তি ভোগ করছ।
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنْفَعُ الْمُؤْمِنِينَ 51:55
উপদেশ দাও, নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে।
لَنْ تَنْفَعَكُمْ أَرْحَامُكُمْ وَلَا أَوْلَادُكُمْ 60:3
তোমাদের আত্মীয়স্বজন ও সন্তানরা কোনো কাজে আসবে না।
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ 74:48
সুপারিশকারীদের সুপারিশ তাদের উপকারে আসবে না।
أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ 80:4
অথবা সে উপদেশ গ্রহণ করবে, ফলে উপদেশ তাকে উপকৃত করবে।
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ 87:9
তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকারে আসে।