• অক্রিয়াপদ
শব্দ নং 661

هُود

(হূদ)

অর্থ

হুদ (আ.)

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

৭ বার

আয়াতের অর্থ

وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ 7:65
আর ‘আদ জাতির কাছে তাদের ভাই হূদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো।
وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ 11:50
আর ‘আদ জাতির কাছে তাদের ভাই হূদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো।
قَالُوا يَا هُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ 11:53
তারা বলল, হে হূদ! তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আনোনি।
وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا هُودًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا 11:58
যখন আমাদের আদেশ আসল, তখন আমরা হূদ ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমাদের দয়ার মাধ্যমে রক্ষা করলাম।
أَلَا إِنَّ عَادًا كَفَرُوا رَبَّهُمْ أَلَا بُعْدًا لِعَادٍ قَوْمِ هُودٍ 11:60
জেনে রাখ! ‘আদ তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছিল। জেনে রাখ! দূর হোক ‘আদ — হূদের জাতি।
وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ 11:89
হে আমার জাতি! আমার বিরোধিতা যেন তোমাদের এমন কিছুর মধ্যে না ফেলে দেয়, যা আঘাত করেছিল নূহের জাতিকে, অথবা হূদের জাতিকে, অথবা সালিহের জাতিকে।
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ 26:124
যখন তাদের ভাই হূদ তাদের বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না?