- অক্রিয়াপদ
শব্দ নং 55
وَاسِعٌ
(ওয়া-ছি’উন)
অর্থ
ব্যাপক, বিশাল, সর্বব্যাপী
শব্দমূল
ক্যাটাগরি
কুরআনে এসেছে
9 বার
আয়াতের অর্থ
| فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ 2:115 |
| সুতরাং তোমরা যেদিকে মুখ ফিরাও, সেদিকেই আল্লাহর মুখ। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। |
| وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ 2:247 |
| আর আল্লাহ যাকে ইচ্ছা তাঁর রাজত্ব দান করেন। আর আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। |
| وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ 2:261 |
| আর আল্লাহ যাকে ইচ্ছা দ্বিগুণ-অধিক (পুরস্কার) দান করেন। আর আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। |
| وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ 2:268 |
| আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। |
| قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ 3:73 |
| বলুন, অনুগ্রহ তো আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তা দেন। আর আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। |
| وَإِنْ يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِنْ سَعَتِهِ وَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا 4:130 |
| আর যদি তারা উভয়ে আলাদা হয়ে যায়, তবে আল্লাহ তাঁর প্রাচুর্য থেকে প্রত্যেককে অভাবমুক্ত করবেন। আর আল্লাহ সর্বব্যাপী, প্রজ্ঞাময়। |
| ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ 5:54 |
| এটা আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তা দেন। আর আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। |
| إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ 24:32 |
| তারা যদি গরীব হয়, তবে আল্লাহ তাঁর অনুগ্রহ থেকে তাদের অভাবমুক্ত করবেন। আর আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। |
| إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ 53:32 |
| নিশ্চয়ই আপনার প্রতিপালক ক্ষমায় সর্বব্যাপী। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদেরকে ভূমি থেকে সৃষ্টি করেছেন। |
