• অক্রিয়াপদ
শব্দ নং 664

وِلْدَانٌ / وَلِيدً

(উইল্‌দা-ন / ওয়ালীদ)

অর্থ

শিশু, কিশোর, বালক

শব্দমূল

ক্যাটাগরি

কুরআনে এসেছে

৭ বার

আয়াতের অর্থ

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ 4:75
তোমরা কেন আল্লাহর পথে এবং দুর্বল পুরুষ, নারী ও শিশুদের জন্য যুদ্ধ করো না?
إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ 4:98
তবে দুর্বল পুরুষ, নারী ও শিশুদের কথা ভিন্ন।
وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْوِلْدَانِ وَأَنْ تَقُومُوا لِلْيَتَامَىٰ بِالْقِسْطِ 4:127
দুর্বল শিশুদের এবং ইয়াতিমদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ 26:18
ফেরাউন বলল: আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের ঘরে প্রতিপালন করিনি এবং তুমি তো আমাদের কাছে বহু বছর অবস্থান করেছিলে?
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ 56:17
তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরযুবক বালকেরা।
فَكَيْفَ تَتَّقُونَ إِنْ كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا 73:17
তোমরা কীভাবে রক্ষা পাবে, যদি কুফরি করো এমন এক দিন থেকে, যে দিন শিশুদেরও বার্ধক্যে পরিণত করবে?
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ 76:19
তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরযুবক বালকেরা।