Active থেকে Passive করার নিয়ম

Your paragraph text 1740 x 1080 px 1 1

Active থেকে Passive করার নিয়ম বুঝার জন্যে নিচের টেবিলটি পড়ুন।

সে সৃষ্টি করেছেতারা সৃষ্টি করেছেতুমি সৃষ্টি করেছোতোমরা সৃষ্টি করেছোআমি সৃষ্টি করেছিআমরা সৃষ্টি করেছি
خَلَقَخَلَقُواخَلَقْتَخَلَقْتُمْخَلَقْتُخَلَقْنَا
خُلِقَخُلِقُواخُلِقْتَخُلِقْتُمْخُلِقْتُخُلِقْنَا
সে সৃষ্টি হয়েছেতারা সৃষ্টি হয়েছেতুমি সৃষ্টি হয়েছোতোমরা সৃষ্টি হয়েছোআমি সৃষ্টি হয়েছিআমরা সৃষ্টি হয়েছি

১। সে সৃষ্টি করেছে।

২। সে সৃষ্টি হয়েছে।

উপরের দুইটি বাক্যের মধ্যে পার্থক্য কী?

১ নং বাক্য এক্টিভ। ২ নং বাক্য প্যাসিভ।

উপরের টেবিলে আরবি শব্দগুলোর মধ্যে কী কী পার্থক্য লক্ষ্য করেছেন?

ইতোমধ্যে এ নিয়মটা নিশ্চয়ই আবিষ্কার করেছেন যে,

অতীতকালের রুপান্তরের শব্দগুলো এক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, 

প্রথম অক্ষরে পেশ এবং শেষ থেকে ২য় অক্ষর যের থাকলে অতীত কালের প্যাসিভ অর্থ হয়।

এবার আরেকটা টেবিল দেখুন

সে সৃষ্টি করে / করবেতারা সৃষ্টি করে / করবেতুমি সৃষ্টি কর / করবেতোমরা সৃষ্টি কর / করবেআমি সৃষ্টি করি / করবোআমরা সৃষ্টি করি / করবো
يَخْلُقُيَخْلُقُونَتَخْلُقُتَخْلُقُونَأَخْلُقُنَخْلُقُ
يُخْلَقُيُخْلَقُونَتُخْلَقُتُخْلَقُونَأُخْلَقُنُخْلَقُ
সে সৃষ্টি হয় / হবেতারা সৃষ্টি হয় / হবেতুমি সৃষ্টি হও / হবেতোমরা সৃষ্টি হও / হবেআমি সৃষ্টি হই / হবোআমরা সৃষ্টি হই / হবো

বর্তমানকালের রুপান্তরের শব্দগুলো এক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, 

প্রথম অক্ষরে পেশ এবং শেষ থেকে ২য় অক্ষর যবর থাকলে বর্তমান কালের প্যাসিভ অর্থ হয়।

নোট – ১

আরবির ক্ষেত্রে ইংরেজির মত প্যাসিভ হয় না

ইংরেজিতে বাক্য প্যাসিভ হয়, কিন্তু কর্তা বা সাবজেক্ট প্যাসিভ হয় না। আরবির ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা নিজেই প্যাসিভ হয়।

নোট – ২

প্যাসিভ মানে করাকে হওয়া বানানো।

নোট ৩

ওয়াও, ইয়া, আলিফ এগুলোর উপর হরকত হলে, তারা আগের অক্ষরে নিজেদের হরকত দিয়ে দেয়। এবং নিজেরা আগের হরকত অনুযায়ী চেঞ্জ হয়ে যায়।

قُوِل থেকে قِيْلَ

ইয়া চায় যেরকে
ওয়াও চায় পেশকে
আলিফ চায় যবরকে

নোট ৪

কর্তা নিজে কাজটা করলে সেটা এক্টিভ

কর্তা নিজে কাজটা না করলে, অন্য কেউ তাকে আশ্রয় করে কাজটা করলে সেটা প্যাসিভ।

বাংলায় এক্টিভ থেকে প্যাসিভ করতে হলে করাকে হওয়া বানিয়ে দিলেই হয়ে যায়। বা কৃত যুক্ত করলেই প্যাসিভ হয়।
কর্তার সাথে কে যুক্ত করেও প্যাসিভ করা যায়।

দুর্বল অক্ষরের প্যাসিভ

এক্টিভ ফর্মের মাঝখানে খালি আলিফ থাকলে প্যাসিভ হবার সময়ে আলিফটা ইয়া হয়ে যায়, এবং আগের অক্ষরে যের হয়।

যেমন

ক্রমিকএক্টিভপ্যাসিভকুরআনের শব্দাবলিঅর্থ
1قَالَقِيلَ1বলা
2كَانَ2হওয়া
3جَآءَجِيءَ7আসা
4شَآءَشِيءَ12ইচ্ছা করা
5زَادَزِيدَ72বৃদ্ধি করা
6قَامَقِيمَ117দাঁড়ানো, উঠা, প্রতিষ্ঠিত করা, সংগঠিত হওয়া
7سَارَسِيرَ208ভ্রমণ করা, চলা
8نَالَنِيلَ291পৌঁছা, নাগালে আসা
9هَادَهِيدَ292ইহুদি হওয়া
10أَضَاعَأُضِيعَ302নষ্ট করা
11زَالَ354থামা, বন্ধ হওয়া, বিরত থাকা, শেষ হওয়া
12كَادَ369ষড়যন্ত্র করা, কৌশল করা
13ضَاقَضِيقَ387সংকীর্ণ হওয়া, সংকুচিত হওয়া
14أَفَاضَأُفِيضَ394প্রত্যাবর্তন করা, জড়িয়ে পড়া, ঢেলে দেওয়া
15بَايَعَ409আনুগত্যের শপথ নেওয়া/বাইয়াত নেওয়া, বেচাকেনা করা
16زَاغَ415বক্রতা অবলম্বন করা, ভুল/অমান্য করা, বিভ্রম হওয়া
17خَابَخِيبَ529ব্যর্থ হওয়া
18اِخْتَارَاُخْتِيرَ530বেছে নেওয়া, মনোনীত করা
19طَابَطِيبَ664ভালো হওয়া, ছাড় দেওয়া
20غَاظَغِيظَ676রাগান্বিত করা
21فَاءَفِيءَ686ফিরে আসা
22لَامَلِيمَ703নিন্দা করা, তিরষ্কার করা
23مَادَمِيدَ711নুয়ে পড়া
24طَاعَطِيعَ845আনুগত্য করা, মেনে চলা
25غَاضَغِيضَ871স্তিমিত হওয়া, কমে যাওয়া
26فَاضَفِيضَ876উপচে পড়া
27كَالَكِيلَ888মাপা
28لَانَلِينَ897কোমলভাবে আচরণ করা, স্বস্তি দেওয়া
29مَازَمِيزَ907আলাদা করা, পার্থক্য করা, পৃথক দাঁড়ানো
30هَاجَهِيجَ925শুকিয়ে যাওয়া
31بَادَبِيدَ979ধ্বংস হওয়া
32حَادَحِيدَ1040এড়িয়ে যাওয়া
33حَافَحِيفَ1042অন্যায় করা
34دَانَدِينَ1074স্বীকার করা
35رَانَرِينَ1105আচ্ছাদিত করা
36سَاغَسِيغَ1154গিলে ফেলা
37سَاحَسِيحَ1158এদিক-সেদিক ঘোরা
38اِصْطَادَاُصْطِيدَ1206ঝোঁকা
39طَارَطِيرَ1227ভাঁজ করা
40عَابَعِيبَ1273জুলুম করা
41غَاثَغِيثَ1286বন্ধ করা
42غَاصَغِيصَ1287স্বস্তি পাওয়া
43غَاثَغِيثَ1289পরনিন্দা করা
44آلَإِيلَ1379বঞ্চিত করা
45مَاجَمِيجَ1394অবকাশ দেওয়া
46هَامَهِيمَ1440এগিয়ে আসা

আরো পড়ুন