About Course
ক্লাস শুরু
৯ নভেম্বর ২০২৩, সোমবার
ক্লাসের সময়
প্রতি সোম ও বৃহস্পতিবার
রাত ৯ টা থেকে ১০:৩০
ভর্তির শেষ তারিখ
৮ নভেম্বর, রবিবার
বিস্তারিত জানতে
কল করুন
কোর্সটি কেন করবেন?
আল্লাহ তায়ালার সাথে সংযোগ স্থাপনের অন্যতম উপায় তাঁর ভাষা আরবি জানা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যথাযথ অনুসরণ করার অন্যতম মাধ্যম হলো তাঁর ভাষা আরবি বুঝা। চির শান্তির স্থান জান্নাতে যাবার অন্যতম পথ হলো ইসলামের ভাষা আরবি শিখা। আল্লাহর কুরআন, রাসূলের হাদিস ও জান্নাতের ভাষা শেখার লক্ষ্যেই আমাদের এ কোর্সটি।
আরব বিশ্বের দেশেগুলোর মাতৃভাষা আরবি। অন্য মুসলিম দেশেগুলোর মাতৃভাষার পরেই আরবি ভাষার স্থান। কিন্তু বাংলাদেশ একটি মুসলিম দেশ হবার পরেও, উপনিবেশিক ও সাংস্কৃতিক কারণে মাতৃভাষার পরে ইংরেজি ও হিন্দি ভাষার স্থান হয়েছে। অন্যদিকে আরবি ভাষা বাংলাদেশের চতুর্থ কিংবা পঞ্চম ভাষা হিসাবে স্থান পেয়েছে। এদেশে অসংখ্য মাদ্রাসা-মসজিদ রয়েছে; আমরা প্রতিটি মুসলিম আমাদের বিভিন্ন ইবাদত ও প্রাত্যহিক কাজে আরবি ভাষা ব্যবহার করি; তবুও আরবি ভাষা এ দেশে ইংরেজি ও হিন্দি ভাষার মতো জনপ্রিয় নয়। আরবি ভাষাকে বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই আমাদের এ কোর্সটি।
দীর্ঘদিন গবেষণা করে মূলত এ কোর্সটি ডিজাইন করা হয়েছে। তাই এ কোর্সে আরবি ভাষা শেখানোর পদ্ধতি অন্য কোর্সের চেয়ে ব্যতিক্রম। কোর্সটির ডিজাইনার জোবায়ের আল মাহমুদ ইংরেজি, টার্কি ও আরবি ভাষাসহ অনেকগুলো ভাষা শিখেছেন বলে সবচেয়ে সহজ উপায়ে অন্যদেরকে ভাষা শেখাতে পারেন।
প্রচলিত পদ্ধতিতে আরবি ভাষা শিখতে যত সময় লাগে, তার চেয়ে অনেক কম সময়ে এবং অনেক সহজে এ কোর্সের মাধ্যমে আরবি ভাষা শেখা যায়। এ কোর্সে জয়েন করলে আরবি ব্যাকরণের কোনো জটিলতায় প্রবেশ না করেই আরবি ভাষায় দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন ইনশাআল্লাহ্।
কোর্স মডিউল
Course Content
কোর্স ম্যাটেরিয়ালস
ক্লাসের জুম লিঙ্ক ও পিডিএফ
হোয়াটসঅ্যাপ প্র্যাকটিস গ্রুপে যুক্ত হবার লিঙ্ক
