ইসলামিক স্টাডিজ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাফসির পড়েছেন তুরস্কের উলুদাগ বিশ্ববিদ্যালয়ে এবং হাদিস পড়েছেন তুরস্কের গুমুশহানে বিশ্ববিদ্যালয়ে। আরবি, তার্কি ও ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষা জানেন। আমেরিকান টিভি চ্যানেল ৭৮৬-এর উপস্থাপক, ত্রৈমাসিক ‘পুনর্পাঠ’ জার্নালের সম্পাদক, এবং ‘কুরআনিক অ্যারাবিক ইন্সটিটিউট’-এর পরিচালক। রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ডপ্রাপ্ত বই ‘কুরআনের শব্দাবলি’র লেখক এবং ‘রিক্লেইমিং দ্যা মস্ক’ বইয়ের অনুবাদক। এছাড়া আরবি, তার্কি ও ইংরেজি ভাষা থেকে বিভিন্ন লেকচার, কার্টুন ও প্রবন্ধ অনুবাদ করেছেন। সবচেয়ে সহজ ও কম সময়ে ভাষা শেখার পদ্ধতি নিয়ে ২০১৫ সাল থেকে গবেষণা করছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন মানুষকে সবচেয়ে সহজ পদ্ধতিতে আরবি ভাষা শেখাচ্ছেন।
No products in the cart.
হোয়াটসঅ্যাপ করুন