ছোট প্রশ্ন, ছোট উত্তর

Your paragraph text 1740 x 1080 px 30

সীগাহ কী জিনিস?

– ক্রিয়াপদের রুপান্তরকে সীগাহ বলে।

নাহু এবং ছরফ কী?

– অক্রিয়াপদ এবং ক্রিয়াপদের রুপান্তরকে একসাথে ছরফ বলে। একটা শব্দের সাথে অন্য শব্দের যুক্ত হবার নিয়মকে নাহু বলে। উদাহরণ – رَبِّ الْعَالَمِينَ  এখানে রব শব্দের সাথে আলামিন শব্দের যে সম্পর্ক হয়েছে, যেভাবে এটা সম্পর্কিত হয়েছে, সে নিয়মটা জানা হলো নাহু।

অতীত কালে ناَ অর্থ আমারা, আবার যুক্ত সর্বনাম ناَ অর্থ আমাদের। কীভাবে পার্থক্য করবো?

– অতীত কালের ناَ এর আগে সাকিন থাকে। কিন্তু যুক্ত সর্বনাম ناَ এর আগে সাকিন থাকে না, হরকত থাকে। যেমন, فَعَلْنَا = আমরা করেছি।

বর্তমান কালের আগে কি ما বসিয়ে নাবোধক করার নিয়ম আছে?

– হ্যাঁ। বর্তমান কালের আগেও না বসে। যেমন وَمَا يَشْعُرُونَ – এবং তারা বুঝে না।

মা শব্দ কখন ‘যা’ অর্থ দেয়? কখন ‘না’ অর্থ দেয়?

– কোনও সার্কেলের শুরুতে ‘মা’ বসলে সেটা ‘না’ অর্থ দেয়। দুইটা ক্রিয়াপদের মাঝখানে বসলে ‘যা’ অর্থ দেয়।

হামজা ছাড়া আলিফ কখন পেশ হয়, কখন যের হয়?

– আলিফের পরে একটা সাকিন ওয়ালা শব্দ থাকে। সে সাকিন ওয়ালা শব্দের পরের অক্ষর যদি যবর বা যের হয়, তাহলে আলিফটি যের হবে। সে সাকিন ওয়ালা শব্দের পরের অক্ষর যদি পেশ হয়, আলিফটা পেশ হবে।

আরো পড়ুন