মাকাম

বিভিন্ন কারীদের তিলাওয়াত আমাদের কাছে কেন ভালো লাগে জানেন?
কারণ তারা তাদের তিলাওয়াতে ‘মাকাম’ ব্যবহার করেন।
আপনি কি জানেন, মাকাম’ কী?
খুব সহজভাবে বললে —
‘মাকাম’ (مقام) শব্দের অর্থ ‘সুরের ধরণ বা প্যাটার্ন’।
কুরআন তিলাওয়াতের সময়ে বিভিন্ন সুরের প্যাটার্ন ফলো করা হয়। প্রত্যেক সূরের প্যাটার্নে নিজস্ব স্বর, ভঙ্গি ও অনুভূতি আছে।
প্রতিটি মাকাম বা সুরের প্যাটার্ন এমনভাবে গঠিত যে, তা মানুষের আবেগ, ভয়, আশা, অনুশোচনা, মহিমা বা দুঃখের মতো অনুভূতিগুলোকে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলে।
উদাহরণস্বরূপ কয়েকটি পরিচিত মাকাম:
১. মাকাম বায়াতি (Bayati) — কোমল, স্নিগ্ধ ও আধ্যাত্মিক অনুভূতির সুর।
২. মাকাম হিজাজ (Hijaz) — গভীর, করুণ ও গম্ভীর সুর।
৩. মাকাম রাস্ত (Rast) — মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সুর, সাধারণত শুরুতে ব্যবহৃত হয়।
৪. মাকাম সুওয (Saba) — দুঃখ ও বিনয়ের সুর।
৫. মাকাম নাহাওয়ান্দ (Nahawand) — আবেগপূর্ণ সুর (ইউরোপীয় মাইনর স্কেলের মতো)।
৬. মাকাম কুর্দ (Kurd) — জিহাদ বা সতর্কতার আবেগে ভরা সুর।
৭. মাকাম আজম (Ajam) — আনন্দ, জয়ের ও মহিমার সুর।
প্রত্যেকটা মাকাম উদাহরণসহ জানতে ও শিখতে চাইলে কমেন্ট করে জানান। আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।






