আরবিতে অতীত কালের শব্দ কখন ভবিষ্যতের অর্থে ব্যবহার করা হয়?

Your paragraph text 1740 x 1080 px 4 1

“কুরআনের শব্দাবলি” বইতে লেখা আছে قَالُوا (কালূ) অর্থ ‘তারা বলেছে’। কিন্তু সূরা আল-বাকারা ২৫ নম্বর আয়াতে قَالُوا শব্দের অর্থ করা হয়েছে ‘তারা বলবে’। এখানে কেন ভবিষ্যৎ অর্থ প্রদান করা হয়েছে?

উত্তর

অনেকগুলো কারণে অতীত কালের শব্দ কখনও ভবিষ্যৎ কালের অর্থ দিতে পারে।

প্রথম কারণ:
যদি কোনো শব্দের আগে إِذَا (ইযা) আসে, তাহলে অতীত কালের ক্রিয়াপদটি ভবিষ্যৎ অর্থ প্রকাশ করে।
যেমন, আমরা সূরা আন-নাসর-এ পড়ি —
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
“যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে।” (১১০:১)
দেখুন, “কুরআনের শব্দাবলি” বইয়ে جَاءَ (জাআ) অর্থ দেওয়া হয়েছে — সে এসেছে। কিন্তু এখানে إِذَا শব্দটি আসার কারণে جَاءَ শব্দটি ভবিষ্যৎ অর্থ দিয়েছে — আসবে।

দ্বিতীয় কারণ:
যখন জান্নাত, জাহান্নাম বা আখিরাতের কোনো বিষয় বর্ণনা করা হয়, তখন আল্লাহ তাআলা প্রায়ই অতীত কালের শব্দ ব্যবহার করেন, কিন্তু তাতে ভবিষ্যৎ অর্থ বোঝানো হয়।
যেমন, সূরা আল-বাকারা (২:২৫)-এর আয়াতে জান্নাতের অধিবাসীদের সম্পর্কে বলা হয়েছে —
قَالُوا هَٰذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ
“তারা বলবে — এ তো অবিকল সেটাই, যা আমরা এর আগে রিজিক হিসেবে পেয়েছিলাম।”
এ নিয়মটিকে আরবিতে বলা হয় —
استعمال الماضي مقام المستقبل
(ইস্তি‘মাল আল-মাদী মাক্বামাল-মুস্তাক্বল)
অর্থাৎ —
ভবিষ্যতে নিশ্চিতভাবে ঘটবে এমন কোনো বিষয় বোঝাতে অতীত কাল ব্যবহার করা।
অতীত ঘটনার প্রমাণ যেমন অকাট্য হয়, তেমনি ভবিষ্যতের কোনো ঘটনাকে আল্লাহ অতীত কালে প্রকাশ করেন যাতে তার নিশ্চয়তা ও অবশ্যম্ভাবিতা প্রকাশ পায়।

আরো পড়ুন