ক্রিয়াপদের আগে-পরের বিভিন্ন শব্দের ব্যবহার

অতীতأَ ‘ فَ ‘ وَ ‘ لَ ‘ مَا ‘ اِنْ ‘ اِذَا
বর্তমানأَ ‘ فَ ‘ وَ ‘ لَ ‘ لَا ‘ سَ ‘ اِذَا
أَنْ ‘ لَنْ ‘ كَيْ ‘ لِ ‘ حَتَّىশব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।
لَمْ ‘ لَمَّا ‘ اِنْ
‘ لَا নিষেধ 
শব্দের শেষে পেশের পরিবর্তে সাকিন হয়, নুনের পরিবর্তে আলিফ হয়, ইয়া বাদ পড়ে।
نَّশব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, ওয়াও নূন পড়ে যায়
আদেশ‘ فَ ‘ وَ 
শব্দঅবস্থানঅর্থপরিবর্তন
أَঅতীত, বর্তমানকি
فَঅতীত, বর্তমান, আদেশঅতঃপর
وَঅতীত, বর্তমান, আদেশএবং
سَবর্তমানশীগ্রইবর্তমান কালকে ভবিষ্যতের অর্থ প্রদান করে।
لِবর্তমানজন্যশব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।
لَঅতীত, বর্তমানঅবশ্যই
لَযুক্ত সর্বনামজন্য
لَاবর্তমাননা
لَاনিষেধনাশব্দের শেষে পেশের পরিবর্তে সাকিন হয়, নুনের পরিবর্তে আলিফ হয়, ইয়া বাদ পড়ে।
مَاঅতীতনা
إِنْঅতীত, বর্তমানযদিবর্তমান শব্দের শেষে পেশের পরিবর্তে সাকিন হয়, নুনের পরিবর্তে আলিফ হয়, ইয়া বাদ পড়ে। অতীত কালের আগে আসলে বরতমান কালের অর্থ হয়।
إِذَاঅতীত, বর্তমানযখনঅতীত কালকে বর্তমানের অর্থ দেয়।
أَنْবর্তমানতে, যেশব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।
لَنْবর্তমানকখনোই নাভবিষ্যৎ কালে কখনোই না অর্থ দেয়। শব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।
كَيْবর্তমানযাতেশব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।
حَتَّىবর্তমানপর্যন্তশব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।
لَمْবর্তমানকরেনিঅতীত কালের না বাচক অর্থ দেয়। শব্দের শেষে পেশের পরিবর্তে সাকিন হয়, নুনের পরিবর্তে আলিফ হয়, ইয়া বাদ পড়ে।
لَمَّاবর্তমানযখনশব্দের শেষে পেশের পরিবর্তে সাকিন হয়, নুনের পরিবর্তে আলিফ হয়, ইয়া বাদ পড়ে।
نَّবর্তমানের শেষেঅবশ্যইশব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, ওয়াও নূন পড়ে যায়
  • আ (অতীত বর্তমান) – কি
শব্দঅর্থকুরআন
أَرَءَيْتَতুমি কি দেখেছো?107:1
أَتَدْعُونَতোমরা কি আহ্বান ডাকবে?37:125
أَجَعَلَসে কি করেছে?38:5
أَتَجْعَلُতুমি কি করছো / করবে?2:30
  • ওয়াও (অতীত বর্তমান আদেশ) – এবং
শব্দঅর্থকুরআন
وَقَالَএবং সে বলল2:118
وَيَقُولُونَএবং তারা বলে / বলবে3:75
وَقُلْএবং বলো (তুমি )15:89
وَأَرْسَلْنَاএবং আমরা পাঠিয়েছিলাম4:79
  • ফা (অতীত বর্তমান আদেশ) – অতঃপর
শব্দঅর্থকুরআন
فَقَالَঅতঃপর সে বলল2:31
فَيَقُولُঅতঃপর সে বলে5:109
فَكُلُواঅতঃপর তোমরা খাও2:58
  • সা (ভবিষ্যৎ) – শীগ্রই
শব্দঅর্থকুরআন
سَيَقُولُونَঅচিরেই তারা বলবে10:31
سَيُدْخِلُঅচিরেই সে প্রবেশ করাবে9:99
سَيَأْتِيঅচিরেই সে আসবে26:6

লি (لِ) শব্দটা বর্তমান কালের আগে এসে, ‘জন্য’ বা ‘যাতে’ অর্থ প্রদান করে। বর্তমান কালের শব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।

শব্দউদাহরণঅর্থকুরআন
يَعْلَمُلِيَعْلَمَ ٱللَّهُযাতে আল্লাহ্‌ জানতে পারেন3:140
يُعَذِّبُلِّيُعَذِّبَ ٱللَّهُআল্লাহ্‌ শাস্তি দেওয়ার জন্য33:73
يُقِيمُونَلِيُقِيمُوا الصَّلَاةَযাতে তারা সালাত কায়েম করে14:37

লা (لَ) অতীত কালের আগে বসলে অবশ্যই অর্থ হয়।

শব্দঅর্থকুরআন
لَآمَنَনিশ্চয়ই ঈমান আনতো10:99
لَجَعَلْنَاঅবশ্যই আমরা করতাম43:60
لَذَهَبَনিশ্চয়ই চলে যেতো2:20

লা (لَ) বর্তমান কালের আগে বসলে অবশ্যই অর্থ হয়। অধিকাংশ সময়ে শেষে তাশদীদ ওয়ানা নুন (نَّ) থাকে। এটি বসলে শব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, ওয়াও নূন পড়ে যায়।

শব্দউদাহরণঅর্থকুরআন
يُخْرِجُلَيُخْرِجَنَّঅবশ্যই সে বের করবে63:8
يَقُولُونَلَيَقُولُنَّঅবশ্যই তারা বলবে9:65
يُدْخِلُلَيُدْخِلَنَّঅবশ্যই সে প্রবেশ করাবে22:59

লা (لَ) ছাড়াও বর্তমান কালের পরে তাশদীদ ওয়ানা নুন (نَّ) বসে। 

শব্দউদাহরণঅর্থকুরআন
تَقُولُلَا تَقُولَنَّকখনই বলো না18:23
تَكُونُلَا تَكُونَنَّকখনই হয়ো না2:147

লা (لَ) যুক্ত সর্বনামের আগে বসলে অর্থ হয় ‘জন্য’।

শব্দঅর্থকুরআন
لَهُতার জন্য2:107
لَهَاতার জন্য2:134
لَهُمতাদের জন্য2:7
لَهُنَّতাদের জন্য2:187
لَكَতোমার জন্য2:30
لَكِতোমার জন্য3:37
لَكُمতোমাদের জন্য2:22
لِيআমার জন্য2:152
لَنَاআমাদের জন্য2:32

লা (لَ) অর্থ ‘অবশ্যই’ বা ‘জন্য’। লা (لَا) অর্থ ‘না’।

শব্দঅর্থকুরআন
لَآ أُشْرِكُআমি শরিক করি না18:38
لَا تُشْرِكْতুমি শরিক করো না22:26
لَا يُؤْمِنُونَতারা ঈমান আনে না2:6
لَا تَجْعَلُوا۟তোমরা করো না2:22

লা (لَا) শব্দটি ‘নিষেধ’ অর্থে আসলে, বর্তমান কালের শব্দের শেষে পেশের পরিবর্তে সাকিন হয়, নুনের পরিবর্তে আলিফ হয়, ইয়া বাদ পড়ে।

শব্দউদাহরণঅর্থকুরআন
لَا تُشْرِكْتُشْرِكُতুমি শরিক করো না22:26
لَا تَجْعَلُوا۟تَجْعَلُونَতোমরা করো না2:22
لَا تَبْغِتَبْغِيতুমি আকাঙ্ক্ষা করো না28:77

ইযা অতীত এবং বর্তমান কালের আগে বসে। অতীত কালের আগে বসলে বর্তমান বা ভবিষ্যতে অর্থ দেয়।

শব্দঅর্থকুরআন
إِذَا جَاءَযখন সে আসবে110:1
إِذَا سَأَلَযখন সে জিজ্ঞাসা করে2:186
إِذَا رَجَعْتُمْযখন তোমরা ফিরে যাবে9:94
إِذَا حَسَدَযখন সে হিংসা করে113:5

ইন অর্থ যদি। ইন অতীত কালের আগে বসলে বর্তমান কালের অর্থ দেয়। 

শব্দঅর্থকুরআন
إِنْ شَاءَযদি তিনি চান2:70
إِنْ كُنْتُمْযদি তোমরা হও2:91
إِنْ خِفْتُمْযদি তোমরা ভয় পাও2:229
إِنْ أَرَادَযদি সে ইচ্ছা করে5:17

ইন বর্তমান কালের আগে বসলে শেষে পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে আলিফ হবে, এবং ইয়া থাকলে বিলুপ্ত হয়ে যাবে।

শব্দউদাহরণঅর্থকুরআন
يَشَاءُإِن يَشَأْযদি তিনি ইচ্ছা করেন4:133
تَغْفِرُإِنْ تَغْفِرْযদি তুমি ক্ষমা করো5:118
تَكْفُرُونَإِنْ تَكْفُرُواযদি তোমরা অস্বীকার করো39:7
تَنْصُرُونَإِنْ تَنْصُرُواযদি তোমরা সাহায্য করো47:7

ইন  إِنْ  এর পরে ইল্লা إِلَّا শব্দ আসলে إِنْ এর অর্থ না হয়।

إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ

আমি সংশোধন ছাড়া অন্য কিছু চাই না।

[11:88] 

লান ( لَنْ ) বর্তমান কালের আগে এসে তাকে ভবিষ্যৎ কালে ‘কখনোই না’ অর্থ দেয়। শব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।

শব্দউদাহরণঅর্থকুরআন
يُؤْمِنُلَن يُؤْمِنَসে কখনোই ঈমান আনবে না11:36
تَفْعَلُونَلَنْ تَفْعَلُواতোমরা কখনোই করতে পারবে না2:24
نَصْبِرُلَنْ نَصْبِرَআমরা কখনোই ধৈর্য ধরব না2:61
تُقَاتِلُونَلَنْ تُقَاتِلُواতোমরা কখনোই যুদ্ধ করবে না9:83

লাম (لَمْ) বর্তমান কালের আগে এসে অতীত কালের না বাচক অর্থ দেয়। শব্দের শেষে পেশের পরিবর্তে সাকিন হয়, নুনের পরিবর্তে আলিফ হয়, ইয়া বাদ পড়ে।

শব্দউদাহরণঅর্থকুরআন
أَقُولُلَمْ أَقُلْআমি বলিনি2:33
تَعْلَمُلَمْ تَعْلَمْতুমি জানোনি2:106
تَفْعَلُونَلَمْ تَفْعَلُواতোমরা করোনি2:24
تَجِدُونَلَمْ تَجِدُواতোমরা পাওনি2:283
تَرَىٰلَمْ تَرَতুমি দেখোনি2:243
يُؤْتِيلَمْ يُؤْتِসে দেয়নি5:20

লাম এবং লান কোনটার অর্থ কী হয়, তা মনে রাখার উপায় কী?

কর লাম (لَمْ ) না – এখান থেকে বুঝা যায়, লাম অতীত কালের না অর্থ দেয়।

লান (لَنْ) – কখনোই করবো না। লান এর ন, এবং কখনো এর ন – মিল আছে।

আন (أَنْ) অর্থ ‘তে’, ‘যে’, ‘করার’, ‘হওয়ার’,। বর্তমান কালের আগে বসে শব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।

শব্দউদাহরণঅর্থকুরআন
تَذْبَحُونَيَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةًতিনি তোমাদের আদেশ করেন যে, তোমরা একটি গাভী জবাই করো2:67
تَسْـَٔلُوا۟نَأَمْ تُرِيدُونَ أَن تَسْـَٔلُوا۟ رَسُولَكُمْতোমরা কি তোমাদের রাসূলকে প্রশ্ন করতে চাও?2:108
تُوَلُّونَلَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْসৎকর্ম এই নয় যে, তোমরা তোমাদের মুখ ফিরাও2:177
تَدْخُلُونَأَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَতোমরা কি মনে করো যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে?2:214
نُقَاتِلُوَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِআর আমাদের কী হলো যে, আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো না?2:246

হাত্তা (حَتَّى) অর্থ ‘পর্যন্ত’, ‘যতক্ষণ না’। বর্তমান কালের আগে এসে শব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।

শব্দউদাহরণঅর্থকুরআন
يَقُولُحَتَّىٰ يَقُولَ الرَّسُولُযতক্ষণ না রাসূল বলেন2:214
يُؤْمِنُونَحَتَّىٰ يُؤْمِنُواতারা ঈমান আনা পর্যন্ত2:221

কাই (كَيْ) অর্থ যাতে।  বর্তমান কালের আগে বসে শব্দের শেষে পেশের পরিবর্তে যবর হয়, নুনের পরিবর্তে আলিফ হয়।

শব্দউদাহরণঅর্থকুরআন
نُسَبِّحُكَىْ نُسَبِّحَكَ كَثِيرًاযাতে আমরা অধিক পরিমাণে তোমার প্রশংসা করতে পারি20:33
يَكُونُكَىْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ ٱلْأَغْنِيَآءِ مِنكُمْযাতে ধন-সম্পদ তোমাদের ধনীদের মধ্যেই কেবল আবর্তিত না হয়59:7
تَقَرُّكَىْ تَقَرَّ عَيْنُهَاযেন তার (মূসার আ. মায়ের) চোখ জুড়িয়ে28:13

অতঃপর যখন তাঁর কাছে পরিস্কার হলো

فَلَمَّا تَبَيَّنَ لَهُ 

2:259

আরো পড়ুন